মুকুলের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত কনস্টেবল মুকুল হোসেনের রেখে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা ও ডায়েরি হাতে মা মোরশেদা বেগম ও বাবা শহিদুল ইসলাম। এসবের মধ্যেই যেন ছেলেকে খুঁজছেন তাঁরা। ছবিটি গতকাল বগুড়ার শিবগঞ্জের রহবল গ্রামের বাড়ি থেকে তোলা l প্রথম আলো

দুর্বৃত্তের হাতে নিহত পুলিশ কনস্টেবল মুকুল হোসেনের লাশ গতকাল বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলার রহবল গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে রহবল উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় পুলিশের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বুধবার রাত দুইটার দিকে নিজের গ্রামে পৌঁছায় মুকুল হোসেনের লাশ। তাঁকে একবার দেখার জন্য মুহূর্তের মধ্যে তাঁর বাড়িতে লোকজনের ভিড় জমে যায়।
ঢাকার আশুলিয়া থানার অধীন শিল্প পুলিশের একটি দলে দায়িত্ব পালনের সময় গত বুধবার দুর্বৃত্তের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন মুকুল হোসেন। সকালে নন্দন পার্কের সামনের তল্লাশিচৌকিতে এ ঘটনা ঘটে।