প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ৮ ডিসেম্বর। ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বিনা যুদ্ধে শত্রুমুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া শহর। মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার জানান, ৮ ডিসেম্বর মুক্তিযুদ্ধের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাউন্সিলের চেয়ারম্যান জহুর আহমেদ চৌধুরী মুক্তিযোদ্ধা ও পুলিশের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পতাকা উত্তোলন করেন। দিবসটি উদ্যাপনে প্রশাসনসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্ত দিবস উদ্যাপন পরিষদের বিভিন্ন কর্মসূচি থাকলেও দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে জাতীয় শোক ঘোষণার কারণে তাঁদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি