প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭১ সালের ১৩ ডিসেম্বর খুলনার ডুমুরিয়া উপজেলা হানাদারদের কবল থেকে মুক্ত হয়। দিনটি সঞ্চরণে গতকাল শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। বেলা ১১টায় মুক্তিযোদ্ধা-জনতার শোভাযাত্রা ডুমুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি