মুক্ত দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও জেলা (তৎকালীন মহকুমা) পাকিস্তানি হানাদারমুক্ত হয় ১৯৭১ সালের ৩ ডিসেম্বর। ২ ডিসেম্বর রাতেই পাকসেনারা ঠাকুরগাঁও শহর ছেড়ে চলে যায়। ৩ ডিসেম্বর সকালে বীরের বেশে মুক্তিযোদ্ধারা ‘জয় বাংলা’ স্লোগানে শহরে ঢোকে। শত্রুমুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঠাকুরগাঁওয়ের আকাশ-বাতাস। পরে বাঁধ ভাঙা জোয়ারের মতো মানুষ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ও লাল-সবুজ পতাকা নিয়ে শহরে ঢুকে পড়ে। পাকিস্তানি হানাদারমুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ নানা কর্মসূচি হাতে নিয়েছে।