মুক্ত দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস। দিবসটি উদ্যাপনের জন্য আনন্দ শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করেছে আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবু সাইয়িদ মিয়া বলেন, ১৯৭১ সালের ৪ ও ৫ ডিসেম্বর আখাউড়ার আজমপুর এলাকায় তুমুল যুদ্ধ হয়। ৬ ডিসেম্বর সকালে আখাউড়া পোস্ট অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সাইয়িদ বলেন, আজ সকালে উপজেলা চত্বরের স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। সেখান থেকে আনন্দ শোভাযাত্রা বের হবে।