মুক্ত দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার যশোরের অভয়নগর মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান শাহ হাদীউজ্জামান ও মুক্তিযোদ্ধা কমান্ডের পতাকা উত্তোলন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার স ম মোশারফ হোসেন। পরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে। বেলা সাড়ে ১১টায় নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে অভয়নগর মুক্ত দিবস উদ্‌যাপন সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মালেক মোল্লার সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।