মুক্ত দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার ১৮ ডিসেম্বর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর হানাদারবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করলেও মঠবাড়িয়া ছিল স্বাধীনতাবিরোধীদের দখলে। ১৮ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা সুন্দরবন অঞ্চল থেকে এসে মঠবাড়িয়া শহরের অদূরে কালিরহাট বাজারে অবস্থান নেন। ওই দিনই হানাদারেরা মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে।