মুক্ত দিবস উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে গতকাল যশোর মুক্ত দিবস উদ্যাপন করা হয়েছে। সকালে যশোর কালেক্টরেট চত্বর থেকে এ শোভাযাত্রা বের করা হয়। এতে সর্বস্তরের লোকজন অংশ নেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বকুলতলা মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। এ সময় সবাই ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের যশোর জেলা ইউনিটের কমান্ডার রাজেক আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। যশোর অফিস