মুক্ত দিবস উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার রাজবাড়ী মুক্ত দিবস উদ্যাপন করেছে প্রথম আলো বন্ধুসভা। রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ে বন্ধুসভার সভাপতি প্রদ্যুৎ কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুজ্জামান। বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আবদুস সালাম, প্রথম আলোর প্রতিনিধি এজাজ আহম্মেদ। সকাল সোয়া ১০টায় খেলার উদ্বোধন করেন সমাজসেবক ও দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। সন্ধ্যায় রাজবাড়ী শহরের লোকসেডে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমিতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন করা হয়।