প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গতকাল বুধবার ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৫ নভেম্বর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকিস্তানি বাহিনী ফরিদগঞ্জ থানা সদরে থাকা তাঁদের সর্বশেষ ঘাঁটি সাব-রেজিস্ট্রি অফিস ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। দিনটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দেন। জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও ফুল দেওয়া হয়।