মুক্ত দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ২৫ নভেম্বর শত্রুমুক্ত হয় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা। এ উপলক্ষে গতকাল সকালে ফরিদগঞ্জ উপজেলার প্রধান সড়কে বিজয় শোভাযাত্রা বের করেন মুক্তিযোদ্ধারা। শেষে উপজেলা দলিল লেখক সমিতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ মো. শামসুল হক ভূঁইয়া। এতে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহীদ উল্যা তপাদারের সভাপতিত্বে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, ফরিদগঞ্জ থানার ওসি আবুল কালাম প্রমুখ।