মুক্ত দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকালে পৌর শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উদীচী শিল্পীগোষ্ঠী গীতি-আলেখ্য ‘রক্তে স্বাধীন স্বদেশ আমার’ পরিবেশন করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও মঠবাড়িয়া ছিল পাকিস্তানি সেনাদের দোসর পুলিশ ও রাজাকার বাহিনীর দখলে। ১৮ ডিসেম্বর বিকেলে মঠবাড়িয়া সার্কেলের তৎকালীন পরিদর্শক (সিআই) জালালের নেতৃত্বে পুলিশ, রাজাকার ও শান্তি কমিটির ৬০ জন সদস্য মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে।