মুক্ত দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার সিরাজগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। ভোরে কেন্দ্রীয় মুক্তির সোপানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসটি পালনের শুভ সূচনা করা হয়। পরে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে বঙ্গবন্ধু ও শহীদ চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সকাল সাড়ে ১০টায় মুক্তির সোপান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ।