মুক্ত হলেন মাহবুব-বকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন ও নরসিংদীর সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ বুধবার বেলা ১১টার দিকে তাঁরা মুক্তি পান। গত মঙ্গলবার তাঁরা আদালত থেকে জামিন পান।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মাহবুব উদ্দিন খোকন শাহবাগ ও রমনা থানায় করা মামলায় ২৭ ডিসেম্বর গ্রেপ্তার হন। পরদিন তাঁকে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
সাখাওয়াত হোসেন বকুল গাড়ি ভাঙচুরের ঘটনায় ভাটারা থানায় করা মামলায় ২৬ ডিসেম্বর গ্রেপ্তার হন। ওই দিনই আদালতের মাধ্যমে তাঁকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
গতকাল রাত সাড়ে আটটার দিকে খোকন ও বকুলের জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে যাচাই-বাছাই করে আজ বেলা ১১টার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. জান্নাতুল ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।