প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের মাদারবাড়ির সামাজিক সংগঠন মুক্তকণ্ঠ গ্রিনের উদ্যোগে গত ২৫ আগস্ট দুপুরে বিনা মূল্যে দুস্থ ব্যক্তিদের চোখ ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। লায়নস ক্লাব অব চিটাগাং রোজভ্যালি ও লায়নস ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন এই কর্মসূচিতে সহায়তা করে।
নগরের মাঝিরঘাটে সুলতান টাওয়ারে আয়োজিত বিনা মূল্যের এই চিকিৎসা শিবিরে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মশিউর রহমান চৌধুরী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। শাহ আলম, শেখ মাহামুদ ইসহাক, মাহাবুবুল হক মিয়া, ওসমান গনি, আলী বক্স বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।