মুক্তবাজার অর্থনীতির নামে দেশের মানুষকে বেকার করে তোলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মনজুরুল আহসান খান বলেছেন, মুক্তবাজার অর্থনীতির নামে দেশের মানুষকে আজ বেকার করে তোলা হচ্ছে। শেয়ারবাজারে কেলেঙ্কারি করে অনেক মানুষকে নিঃস্ব করে দেওয়া হয়েছে।আওয়ামী লীগকে ‘আপদ’ এবং বিএনপিকে ‘বিপদ’ উল্লেখ করে মনজুরুল আহসান খান বলেন, ‘খালেদা জিয়া ভুলে গেছেন, তাঁর স্বামী একজন মুক্তিযোদ্ধা ছিলেন আর জামায়াত ছিল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। সেই ইতিহাস ভুলে গিয়ে তিনি বিএনপিকে জামায়াতের হাতে তুলে দিয়েছেন। স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির আজ বিএনপিকে পরিচালনা করছে।’গতকাল শুক্রবার বিকেলে তিনি নেত্রকোনা জেলা সদরের মোক্তারপাড়া মাঠে সিপিবির জেলা শাখা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।অধ্যাপক মোস্তফা কামালের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা কমরেড দিবালোক সিংহ, শাহ আবদুল মোতালিব, কমরেড মনিরা বেগম, খন্দকার আনিছুর রহমান, খাজা হুমায়ুন কবীর, কোহিনূর বেগম, আনোয়ার হোসেন, নলিনী সরকার, আওলাদ হোসেন রনি প্রমুখ।