মুক্তাগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকারিয়া হারুনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। জাকারিয়া হারুনের নামে নাশকতার অভিযোগে একাধিক মামলা থাকায় মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জাকারিয়া হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে গত বুধবার চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার চিঠি ইউএনওর কার্যালয়ে পৌঁছায়। গতকাল রোববার ইউএনও উন্মে আফসারি জোহরা জাকারিয়া হারুনের কাছে চিঠিটি তুলে দেন। জাকারিয়া মুক্তাগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।