মুক্তাগাছায় বাসের সঙ্গে অটোরিকশা–নছিমনের সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। বুধবার বিকেলে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশা ও একটি গরুবাহী নছিমনকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার দাপুনিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ইদ্রীস আলীর মেয়ে রিতা আক্তার (২১) মারা যান।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল ইসলাম ও রিতা আক্তারের মৃত্যু হয়। তাঁদের ময়নাতদন্ত ও লাশ হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।