মুক্তাঙ্গনে আমিনীর মহাসমাবেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুক্তাঙ্গনে ২৭ মে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির পূর্বঘোষিত মহাসমাবেশের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে এক মাস পর আগামী ২৬ জুন জাতীয় প্রেসক্লাবে সমাবেশ ডেকেছে সংগঠনটি।গতকাল মঙ্গলবার দুপুরে লালবাগের জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেন সংগঠনের আমির মুফতি ফজলুল হক আমিনী। তিনি জানান, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে মুক্তাঙ্গনের কর্মসূচি স্থগিত করেছেন।এর আগে চারদলীয় জোটের এই নেতা বলেছিলেন, যেকোনো মূল্যে তিনি মুক্তাঙ্গনে সমাবেশ করবেন এবং সমাবেশে বাধা দিলে এক দিন পর ২৯ মে হরতাল করবেন।গতকাল সংবাদ সম্মেলনে মুফতি আমিনী বলেন, ‘১৪৪ ধারা ভঙ্গ করে ২৭ মে মুক্তাঙ্গনের মহাসমাবেশ করার ক্ষমতা আমাদের আছে। তবে এ কথা নিশ্চিত, তখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। আমরা চাই না দেশ একটি রক্তক্ষয়ী সংঘর্ষে নিপতিত হোক। তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং নিশ্চিত রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানোর লক্ষ্যে ২৭ মে মুক্তাঙ্গনের মহাসমাবেশ স্থগিত করেছি।’