মুক্তামণির আরেকটি অস্ত্রোপচার হতে পারে আগামী সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তামণি ভালো আছে। শারীরিক অবস্থা ভালো থাকলে আগামী সপ্তাহে তার আরেকটি অস্ত্রোপচার করা হবে। মুক্তামণির শরীর থেকে সব টিউমার সরাতে আরও পাঁচ থেকে ছয়টি অস্ত্রোপচার লাগবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

গতকাল মুক্তামণির হাতের অস্ত্রোপচারের জায়গায় ড্রেসিং করা হয়েছে। রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির অস্ত্রোপচার হয়েছে ১২ আগস্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা তার ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন।

সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়।