মুক্তামণির হাতে আবার অস্ত্রোপচার কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তামণি l ফাইল ছবি
মুক্তামণি l ফাইল ছবি

মুক্তামণির হাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হবে কাল মঙ্গলবার। গতকাল রোববার মুক্তামণির জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা অস্ত্রোপচারের এই সিদ্ধান্ত নেন।

মুক্তামণি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি। রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির হাতে প্রথম দফায় অস্ত্রোপচার হয় ১২ আগস্ট। সে সময় মুক্তামণির ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, মুক্তামণির হাতে আরও কিছু টিউমার আছে। টিউমার অপসারণে মঙ্গলবার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অস্ত্রোপচারেও ঝুঁকি আছে।

সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাত ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। মুক্তামণির রোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।