মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মালনীছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক জয় মাহাত্ম কুর্মীর মুক্তি দাবি করা হয়েছে। গত মঙ্গলবার সকালে জেল থেকে মুক্ত হওয়ার দুই ঘণ্টার মধ্যে পুনরায় তাঁকে আটক করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. নুরুল মোহাইমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস।