প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বালিশিরা ভ্যালি কমিটির সভাপতি বিজয় হাজরার মুক্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন হয়েছে। শ্রীমঙ্গলের চৌমোহনা চত্বরে গতকাল সকাল নয়টায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি। চা-শিল্পাঞ্চলের সাতটি ভ্যালির প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখন লাল কর্মকার ও সাধারণ সম্পাদক রামভজন কৈরী। রামভজন কৈরী বলেন, বিজয় মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না। পরে তাঁর নাম ঢোকানো হয়েছে।