মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বাসদ নেতাসহ ১৪ নেতা-কর্মীর মুক্তির দাবিতে নগরে বিক্ষোভ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যৌথভাবে এ কর্মসূচি পালন করে। বিক্ষোভ শেষে প্রেসক্লাবের সামনে সিপিবি রংপুর জেলা শাখার সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিবি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীন রহমান, বাসদের মমিনুল ইসলাম প্রমুখ। বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য বাতিলের দাবিতে সিপিবি ও বাসদের আয়োজনে গত বুধবার মিঠাপুকুরে কর্মসূচি পালন করতে গেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।