মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে গতকাল সোমবার সকালে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সভা করেছে। জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, সিলেট মহানগর ছাত্রদলের লিটন কুমার দাশ, জৈন্তাপুর ছাত্রদলের ফরিদ আহমদ প্রমুখ। প্রতিবাদ সভা থেকে সম্প্রতি সিলেটে গাড়ি পোড়ানোর মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আবদুল আহাদ খানসহ স্থানীয় নেতা-কর্মীদের মুক্তি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।