মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মালনীছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক জয় মাহাত্ম কুর্মীর মুক্তি দাবি করা হয়েছে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি নুরুল মোহাইমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস গতকাল এক যৌথ বিবৃতিতে তাঁর মুক্তি দাবি করেন। বিবৃতিতে তাঁরা বলেন, যখন জয় মাহাত্মের ভূমিকার কারণে মালনীছড়ায় রাবার শ্রমিকদের বেশ কিছু দাবি আদায় হয়েছে, তখন মালিক গোষ্ঠী ও সরকার একের পর এক মিথ্যা মামলায় তাঁকে জড়িয়ে শ্রমিক আন্দোলন দমানোর অপচেষ্টা চালাচ্ছে। মৌলভীবাজার প্রতিনিধি|