মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদ দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, পত্রিকার ছাপাখানার তালা খুলে দেওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিইউজে কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় এই দাবি জানানো হয়। সভা থেকে শত শত শ্রমিক হত্যার জন্য যুবলীগ নেতা সোহেল রানাকে দায়ী করে তার সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। বিজ্ঞপ্তি।