মুক্তি পেল ১৫টি টিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে গত বুধবার সন্ধ্যায় এলাকাবাসী প্রায় ২৫০টি টিয়া পাখিসহ শিকারিদের আটক করে। রাত ১১টার সময় পরশুরাম থানার পুলিশ ঘটনাস্থল থেকে ১৫টি টিয়া পাখি উদ্ধার করে গতকাল সকালে থানা প্রাঙ্গণে অবমুক্ত করে।পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার চিথলিয়া ইউনিয়নের মধ্যম চন্দনা গ্রামে দু-তিনজন পাখি শিকারি ফাঁদ পেতে প্রায় ২৫০টি টিয়া পাখি শিকার করে স্থানীয় গ্রামপুলিশের সদস্য আবদুস সালামের বাড়িতে লুকিয়ে রাখেন। খবর পেয়ে স্থানীয় যুবক রহিম উল্যাহ ও মো. সোহাগ নামের দুই যুবক পাখিগুলো আটক করে পরশুরাম থানার পুলিশকে খবর দেন। পরশুরাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সফিকুল ইসলাম রাত ১১টার সময় ওই গ্রামপুলিশ সদস্যের বাড়ি থেকে ১৫টি পাখি আটক করে থানায় নিয়ে যান।পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্মল কান্তি চাকমা জানান, কিছু টিয়া পাখি এলাকার লোকজন নিয়ে গেছে বলে শুনেছি। বাকি পাখিগুলো সকালে থানায় অবমুক্ত করা হয়েছে।পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, আরও বেশ কিছু টিয়া পাখি আটক করে রেখেছিল বলে শুনেছি, কিন্তু পুলিশ ঘটনাস্থলে যেতে দেরি হওয়ায় এলাকার লোকজন কিছু পাখি নিয়ে যায়।