মুক্তি পেল ৪৮ কিশোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উদ্যোগে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে জামিনে মুক্তি পেয়েছে ৪৮ কিশোর। এরা লঘু অভিযোগে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরে বন্দী ছিল। সম্প্রতি কিশোর উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে গেলে বিষয়টি লক্ষ করে ব্যবস্থা নিতে বলেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের ডরমিটরি ভবন পরিদর্শনের সময় একজন তাঁকে (প্রধান বিচারপতি) বলে, ‘আসছে ২ ফেব্রুয়ারি আমার এসএসসি পরীক্ষা। পরীক্ষা দিতে চাই।’ এ কথা শুনে প্রধান বিচারপতি সাধারণ ডায়েরির ভিত্তিতে আটকসহ ছোটখাটো অপরাধে কেন্দ্রে থাকা কিশোরদের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।