মুক্তি পেলেন ছাত্রদল সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ থেকে ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পান তিনি। তিনি গতকাল সোমবার আদালত থেকে জামিন পান।

ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর কারাধ্যক্ষ মুজিবুর রহমান জানান, বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে যাচাইবাছাই শেষে সন্ধ্যায় আবদুল কাদেরকে মুক্তি দেওয়া হয়।
ওই সময় কারা ফটকে ছাত্রদলের সহসভপতি ওমর ফারুক, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদসহ শতাধিক নেতা-কর্মী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।