মুক্তি পেলেন টেম্পো ইসমাইল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিনে মুক্তি পেয়েছেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পো ইসমাইল। গতকাল বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। পুলিশ জানায়, একসময় টেম্পোচালকের সহকারী হিসেবে কাজ করায় টেম্পো ইসমাইল নামে পরিচিতি পান তিনি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জাহেদুল আলম প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও নাশকতার ২১টি মামলা রয়েছে। এসব মামলায় উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে টেম্পো ইসমাইলের জামিননামা কারাগারে আসে। সর্বশেষ চান্দগাঁও থানার একটি মামলায় জামিননামা আসায় তাঁকে মুক্তি দেওয়া হয়। এর আগে গত ১৭ জুলাই জামিনে মুক্তি পেলেও কারা ফটক থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে চান্দগাঁও থানার একটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।