মুক্তি পেলেন বন্দুকভাঙ্গা থেকে অপহূত সাত গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা থেকে অপহূত সাত গ্রামবাসীকে তিন দিন পর মুক্তি দিল অপহরণকারীরা। তবে গতকাল শনিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত তাঁরা নিজেদের গ্রামে এসে পৌঁছেননি বলে জানা গেছে।বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা অপহতদের মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল শনিবার বিকেল আড়াইটা থেকে তিনটার দিকে মুক্তি পাওয়ার পর অপহূতরা আমার সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন, গ্রামে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। তাঁদের মুক্তির ব্যাপারে অপহরণকারীদের কোনো ধরনের শর্ত দেওয়ার কথা অপহূতরা বলেননি।’আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দ্বন্দ্বের জের ধরে এ অপহরণ ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজনের ধারণা। গত বুধবার বন্দুকভাঙ্গা ইউনিয়নের করল্যামুড়া, পলাশ আদাম ও সাহসবান্ধা গ্রাম থেকে সাত গ্রামবাসী ও একটি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন পণ্য নিয়ে ট্রলারে করে রাঙামাটিতে আসছিলেন। এ সময় সকাল সাতটা থেকে সাড়ে সাতটার দিকে বন্দুকভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লড়িছড়া ডোর এলাকায় পৌঁছলে একদল সশস্ত্র ব্যক্তি ট্রলার চালকসহ নয়জনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে দুপুর একটার দিকে প্রধান শিক্ষক ও ট্রলারচালককে মুক্তি দেওয়া হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, অপহরণের পর সামাজিক নেতারা অপহূতদের মুক্তির জন্য চেষ্টা চালাতে থাকেন। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পক্ষ থেকে অপহরণের বিষয়টি অস্বীকার করা হয়। কিন্তু পরে ইউপিডিএফের পক্ষ থেকে নেতাদের ডাকা হয় এবং অপহূতদের মুক্তির ব্যাপারে সমঝোতা হয়। তবে কী শর্তে সমঝোতা হয়েছে, তা জানাতে অপারগতা প্রকাশ করেন ওই নেতা।