মুক্তি পেলেন মাহবুব, শাম্মী ও সাখাওয়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন, নরসিংদীর সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন এবং বিএনপি নেত্রী শাম্মী আক্তার। গতকাল বুধবার তাঁদের মুক্তি দেওয়া হয়।
মাহবুব উদ্দিন ও সাখাওয়াত হোসেনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগারের জেলার মো. জান্নাতুল ফরহাদ। আর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির শাম্মী আক্তারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।