মুক্তি পেলেন মির্জা আব্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহাবুবুল ইসলাম গত রাতে প্রথম আলোকে বলেন, পাঁচ মামলাতেই জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর রাত সোয়া আটটার দিকে মির্জা আব্বাস ছাড়া পান।