মুক্তি পেলেন সাংসদ বদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল রোববার রাত পৌনে ৯টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়। পরে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছার পর তা যাচাই-বাছাই করে বদিকে মুক্তি দেওয়া হয়।