মুক্তি পেলেন সালাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ গতকাল শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন। তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ বন্দী ছিলেন। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সোয়া একটায় সালাহউদ্দিন আহমেদকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে তাঁর জামিনের কাগজপত্র ওই কারাগারে আসে। কারা কর্তৃপক্ষ জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে দুপুরে তাঁকে মুক্তি দেয়। তাঁর বিরুদ্ধে মারামারি, ভাঙচুর, নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। সর্বশেষ ঢাকার ওয়ারী থানার একটি মামলায় তিনি জামিন পান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।