মুক্তি পেয়েছেন জামাত খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান জামিনে মুক্তি পেয়েছেন। গত সোমবার সন্ধ্যায় তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান। এর আগে দুপুরে চাঁদাবাজির একটি মামলায় তিনি রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন লাভ করেন। গত ১৮ জানুয়ারি নগরের কাজিরগঞ্জ এলাকার ঠিকাদার আতিকুর রহমানের একটি চাঁদা দাবির মামলায় বোয়ালিয়া মডেল থানার পুলিশ জামাত খানকে গ্রেপ্তার করে। এর কয়েক দিন পর নগরের নিউ সুপার ডায়াগনস্টিক সেন্টারের মালিক সুজন তাঁর বিরুদ্ধে রাজপাড়া থানায় আরও একটি চাঁদাবাজির মামলা করেন। এই মামলাগুলোতে জামাত খান জামিনে ছিলেন।