মুক্তি পেয়েছেন মির্জা আব্বাস ও ফজলুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা মির্জা আব্বাস ও ফজলুল হক মুক্তি পেছেন। ২৬ দিন কারাভোগের পর গতকাল সোমবার মুক্তি পান তাঁরা।কারাসূত্র জানায়, গতকাল রাত সোয়া নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক। আর রাত সাড়ে নয়টার দিকে বারডেম হাসপাতাল থেকে মুক্তি পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অদূরে বাস পোড়ানোর মামলায় মির্জা আব্বাস ও ফজলুল হকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩৩ জন নেতা গত ১৬ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম তাঁদের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।