মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন এক জেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলদস্যুদের হাতে অপহূত জেলে মোজাম্মেল সরদার মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরে এসেছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে ২০ হাজার টাকা সুন্দরবনের নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার পর শনিবার রাত ১০টার দিকে জলদস্যুরা তাঁকে মুক্তি দেয়। ৪ জুলাই বিকেলে শ্যামনগর উপজেলার সুন্দরবনের বয়ারশিং খাল থেকে তাঁকে অপহরণ করা হয়। অপহরণের পর জলদস্যুরা স্থানীয় মুন্সিগঞ্জ ইউপির এক সদস্যের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা তুলে নেওয়ার শর্ত দেয়। কিন্তু প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হওয়ায় জলদস্যুরা কৌশল পরিবর্তন করে ২০ হাজার টাকা দাবি করে।