মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন তিন জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলদস্যুদের মুক্তিপণ দিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার চর ওয়াডেল গ্রামের তিন জেলে গতকাল মঙ্গলবার ছাড়া পেয়েছেন। তাঁরা হলেন সজল, আবুল হোসেন ও জামাল হোসেন। সম্প্রতি তেঁতুলিয়া নদীর মোহনা থেকে ট্রলারসহ তাঁদের জলদস্যুরা অপহরণ করে। মুক্তি পাওয়া তিন জেলে জানান, ৭ মে নাজিরপুর ইউনিয়নের চর ওয়াডেল গ্রামের ওয়াহিদ ব্যাপারী ও বশার মিয়ার দুটি ট্রলার নিয়ে তাঁরা ২৭ জন জেলে মাছ ধরতে সাগরে যান। পরদিন সন্ধ্যায় ভোলার চরফ্যাশনের বঙ্গোপসাগরসংলগ্ন তেঁতুলিয়া নদীর মোহনা থেকে বশারের ট্রলারটি জলদস্যুরা আটক করে। ট্রলারটিতে ১৩ জন জেলে ছিলেন। অস্ত্রের মুখে তাঁদের পার্শ্ববর্তী বয়ারচর এলাকায় নেওয়া হয়। সেখান থেকে ১০ জেলেকে মুক্তি দিয়ে তাঁদের মারফত ট্রলারসহ বাকি তিন জেলের মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়।