মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন দুই পানচাষি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের দাবিকৃত মুক্তিপণ দিয়ে কক্স-বাজারের মহেশখালী উপজেলার অপহূত মোহামঞ্চদ ইউনুছ ও এমরান নামের দুই পানচাষি শনিবার সন্ধ্যায় ছাড়া পেয়েছেন। এর আগে মুক্তিপণের জন্য দুর্বৃত্তরা ওই দিন সকালে পানচাষিদের অপহরণ করে পাহাড়ের গহিন অরণ্যে নিয়ে যায়। অপহরণের শিকার ইউনুছের ভাতিজা মোহামঞ্চদ মকছুদ জানান, ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে দুর্বৃত্তদের কাছ থেকে অপহরণের শিকার ওই দুই পানচাষিকে ছাড়িয়ে আনা হয়েছে। তবে মুক্তিপণের জন্য মারধর করায় অপহরণের শিকার দুই পানচাষি গুরুতর আহত হয়েছেন।