মুক্তিপণ দিয়ে ফিরলেন দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় সুন্দরবনে দুই সপ্তাহ মুন্না বাহিনীর হাতে আটক থাকার পর দুজন জেলে মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁরা বাড়ি ফিরে আসেন।
মুক্তি পাওয়া জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের সাহাজুদ্দিন শেখ (২৮) ও নাপিতখালী গ্রামের সুরাত গাজী (৪৪)। সুরাত গাজী বলেন, বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতি নিয়ে ২৩ জুন তাঁরা দুজন সুন্দরবনে যান কাঁকড়া ধরতে। ২৫ জুন সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর কুঞ্চিবাদা এলাকা থেকে মুন্না বাহিনীর পরিচয়ে একদল বনদস্যু তাঁদের অপহরণ করে।