মুক্তিপণ দিয়েই ছাড়া পেলেন জেলে শুকারু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ থেকে অপহূত জেলে শুকারুচন্দ্র দাস (২৭) অবশেষে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁর স্বজনেরা মুক্তিপণ হিসেবে দেড় লাখ টাকা দিলে অপহরণকারীরা পাবনার আশুতোষপুর এলাকার অদূরে পদ্মা নদীর চর থেকে তাঁকে ছেড়ে দেয়। শুকারুচন্দ্রের অসুস্থ মা উপশ্বরী বালা (৫৫) বলেন, ‘মোর খালি ১২ কাঠা জমি আছিল, তা ব্যাচে দিচু এক লাখ ১০ হাজার টাকায়। সবার হাত-পাও ধরি ভিক্ষা করচু, হাওলাদ নিচু। সউগ মিলি দেড় লাখ টাকা ধরি মোর বাবাক (শুকারুকে) আনবার জন্যে পটাচনু।’ গত ২৮ মার্চ উপজেলার শুকারুচন্দ্র দাস ও জামুবাড়ি উন্তাপাড়া গ্রামের আমিনুল হক ওরফে ভুট্টুকে (৩৯) কৌশলে অপহরণ করে দুষ্কৃতকারীরা।