মুক্তিপণ দিয়েও ছেলেকে ফিরে পাননি মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার মজমপুর ইউনিয়নের মোল্লতেঘরিয়া গ্রামের স্কুলছাত্র মোতাসসিম বিন মাজেদ হূদয়কে গত ২৩ মে অপহরণ করা হয়। এর পর ওই ছাত্রের মা তাসলিমা খাতুন অপহরণকারীদের মুক্তিপণ দিয়েও ছেলেকে ফিরে পাননি।গতকাল মঙ্গলবার তাসলিমা খাতুন বলেন, তাঁর স্বামী বিদেশে থাকেন। ছেলে হূদয় কুষ্টিয়া জিলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। গত ২৩ মে সন্ধ্যায় হূদয় কলম-কাগজ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর সে আর বাড়ি ফেরেনি।