মুক্তিপণ দিয়েও বাঁচতে পারেনি দুই যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন লাখ টাকা মুক্তিপণ দিয়েও বাঁচতে পারেননি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দুই যুবক। অপহরণের ১০ দিন পর গত বুধবার বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামের জঙ্গল থেকে তাঁদের লাশ উদ্ধার করেছে পুলিশ। হতভাগ্য দুই যুবক হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের রাজমিস্ত্রি রেজাউল (২৮) ও একই উপজেলার রামেশ্বরগাঁথি গ্রামের রেজাউল ওরফে রেজা (৩০)। তাঁরা পরস্পরের আত্মীয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, হাত-পা বেঁধে ওই দুই যুবকের কান কেটে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়। গতকাল বৃহস্পতিবার শেরপুর থানা থেকে ওই দুই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।