মুক্তিপণ না পেয়ে তরুণকে শ্বাসরোধে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আলী গ্রামে মাদার চন্দ্র দাস (২৬) নামের এক তরুণকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। অপহরণের পর মুক্তিপণ না পেয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে। মাদার চন্দ্র ওই গ্রামের মৃত পুণ্য চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ১৪ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে মাদার চন্দ্র বাড়ি থেকে বের হলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়। ওই দিন রাতে অপহরণকারীরা মুঠোফোনে তাঁর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে শ্বাস রোধ করে হত্যা পর তারা তাঁর লাশ কোচপুর শ্মশান-সংলগ্ন একটি পুকুরে বাঁশের সাহায্যে ডুবিয়ে রাখে।
গত বৃহস্পতিবার দুপুরে এলাকার লোকজন ওই পুকুরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের বড় ভাই সুকমল চন্দ্র বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।