মুক্তিপণ না পেয়ে শিশুকে ফাঁস দিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের ৫০ লাখ টাকা না পেয়ে অপহরণের পাঁচ দিন পর বগুড়ার আদমদীঘিতে জিসান আহমেঞ্চদ নামের সাত বছরের এক শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে অপহরণকারীরা। গতকাল শুক্রবার সকালে উপজেলার মুরুইল বাজারের পাশে একটি পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। জিসান উপজেলার মুরুইল বাজার এলাকার ইট ব্যবসায়ী বজলুর রশিদের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বর রাতে জিসানকে নিয়ে বজলুর একই উপজেলার গ্রামের বাড়ি শাওইলয়ে একটি ওয়াজ মাহফিলে যান। সেখান থেকে অপহরণকারীরা জিসানকে অপহরণ করে। পরে তারা বজলুরের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা মুঠোফোনে বজলুরকে জানায়, বিষয়টি পুলিশ বা র‌্যাবকে জানালে তাঁর ছেলেকে হত্যা করা হবে। এ ব্যাপারে গত ৩১ ডিসেম্বর রাতে বজলুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।