মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে মুক্তিপণ না পেয়ে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত কিশোর শামীম হক ওরফে ইমন (১৫) গোয়ালেরটিলা গ্রামের শামসুল হকের ছেলে। সে চরমাধবদিয়া এলাকার ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের গোয়ালেরটিলা গ্রামের কালিখোলা থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ
শামীমের ভাই শাহীন হক জানান, রোববার বিকেলে শামীমকে তার বন্ধু ইউসুফ সরদার ব্যাডমিন্টন খেলার কথা বলে মুঠোফোনে ডেকে নেয়। শামীমের পরিবার সূত্রে জানা গেছে, অপহরণকারীরা গত সোমবার তাঁদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সোমবার দুপুরের পর থেকে অপহরণকারীরা মুঠোফোন বন্ধ করে রাখায় তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। কোতোয়ালি থানার পরিদর্শক আমিনুদ্দিন বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।