মুক্তিপণে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের বনদস্যু মজনু বাহিনীর হাতে ১০ দিন আটক থাকার পর মুক্তিপণ দিয়ে দুজন জেলে বাড়িতে ফিরে এসেছেন। গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলেরা বাড়িতে ফিরে আসেন। ফিরে আসা জেলেরা হলেন সাতক্ষীরার মীরগাং গ্রামের আবদুস সালাম মোড়ল (১৮) ও পাখিমারা গ্রামের সালাউদ্দীন সরদার (২২)। ফিরে আসা জেলেরা জানান, তাঁরা ১ জুন পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে সুন্দরবনের নদীতে মাছ ধরতে যান। ২ জুন বনদস্যুরা তাঁদের অপহরণ করে। তাঁদের স্বজনেরা শুক্রবার মুক্তিপণের ৮০ হাজার টাকা পরিশোধ করেন। শনিবার সকালে তাঁদের একটি নৌকায় তুলে দিলে বিকেলে তাঁরা বাড়িতে ফেরেন।