মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে বেলায়েত আলী ও আলমগীর হোসেন নামের দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। গত শুক্রবার পশ্চিম সুন্দরবনের তালপট্টি এলাকায় বড়খালে কাঁকড়া ধরার সময় তাঁদের অপহরণ করা হয়। তাঁদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামে। অপহরণের পর বনদস্যুরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মীরগাং গ্রামের জেলে আবদুস সেলিম ও ওমর ফারুক বলেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে ১৫ অক্টোবর বেলায়েত আলী ও আলমগীর হোসেনসহ তাঁরা সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। শুক্রবার বিকেলে তালপট্টি এলাকার বড়খালের কাছে পৌঁছান তাঁরা। এ সময় বনদস্যুরা বেলায়েত ও আলমগীরকে অপহরণ করে।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা খান হাফিজুর রহমান বলেন, এ নিয়ে কেউ তাঁদের কাছে অভিযোগ করেনি।